মূল অংশে যান

২০২৭ সালের ভর্তি চলছে · ভর্তির জন্য প্রি-অ্যাডমিশন ফর্ম পূরণ করুন

আবেদন করুন

কারিকুলাম

বাংলা মিডিয়াম NCTB (দাখিল) এর সাথে নিজস্ব ইসলামী শিক্ষার কারিকুলাম। নার্সারি থেকে মুতাওয়াসসিতা, তিন স্তরে।

এক নজরে

শ্রেণি
নার্সারি থেকে মুতাওয়াসসিতা
হিফজ
২য় থেকে ৫ম শ্রেণি, ডে⁠-⁠কেয়ারে
আরবি ও ইসলাম শিক্ষা
AQVI প্রণীত, নার্সারি থেকে ৮ম
ইসলাম শিক্ষা আরবি ভাষায়
৬ষ্ঠ শ্রেণি থেকে
বোর্ড পরীক্ষা
দাখিল

শিক্ষা পদ্ধতি ৫০-৫০ মডেল

  • ইসলাম শিক্ষা ও জেনারেল শিক্ষার একটি আদর্শ সমন্বয়, যাকে বলা হয়েছে “৫০-৫০ মডেল”।
  • এটি এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে মাদরাসার কারিকুলাম, সিলেবাস ও রুটিনে ইসলামিক শিক্ষা ও সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়।
  • অধিকাংশ ইসলামিক স্কুল যেখানে সাধারণত “৮০-২০ মডেল” অনুসরণ করে থাকে, সেখানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো মাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর এমন একটি শক্ত ভিত্তি গড়ে দেওয়া, যাতে সে ভবিষ্যতে মাদরাসা কিংবা কলেজ, উভয় ক্ষেত্রেই সফল হওয়ার পূর্ণ প্রস্তুতি অর্জন করতে পারে।

বিভিন্ন শিক্ষাস্তরে কুরআন, আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়

  1. স্তর-১

    প্রি-হিফজ

    নন ডে-কেয়ার
    • কুরআন ২৫%
    • আরবি ২৫%
    • জেনারেল ৫০%
    শ্রেণি
    নার্সারি থেকে প্রথম
    সময়সূচি
    সকাল ৯:০০ থেকে দুপুর ১:০০
  2. স্তর-২

    হিফজ

    ডে-কেয়ার
    • কুরআন ৭০%
    • আরবি ১৫%
    • জেনারেল ১৫%
    শ্রেণি
    দ্বিতীয় থেকে পঞ্চম
    সময়সূচি
    সকাল ৭:০০ থেকে রাত ৮:৩০
  3. স্তর-৩

    আফটার হিফজ

    দাখিলসহ
    • আরবি ও ইসলাম ৫০%
    • জেনারেল ৫০%
    শ্রেণি
    ষষ্ঠ থেকে মুতাওয়াসসিতা
    সময়সূচি
    সকাল ৮:০০ থেকে দুপুর ১:০০

    দাখিলের পর দুটি পথ: এখানেই মুতাওয়াসসিতা, অথবা কলেজ।

চারটি ধারা, এক পরিকল্পনায়

বাংলা মিডিয়াম NCTB (দাখিল) এর সাথে নিজস্ব ইসলামী শিক্ষার কারিকুলাম।

আমরা নিজস্ব আরবি ভাষা, ইসলাম শিক্ষা ও হিফযের সাথে NCTB (বাংলা) কারিকুলাম পছন্দ করেছি। আর আরবি ও ইসলাম শিক্ষায় এমনভাবে প্রস্তুতি নেওয়া হবে যেন পরবর্তীতে মাদ্রাসায় পড়তে পারে। আবার কেউ চাইলে জেনারেল শিক্ষা ব্যবস্থায় কন্টিনিউ করতে পারে।
চেয়ারম্যান, মাদরাসাতুল কুরআন ঢাকা
  • কুরআন শিক্ষা

    কায়দা, আম্মাপারা, নাজেরা, হিফজ (৫ম শ্রেণি পর্যন্ত হিফজ)।

    নার্সারি থেকে ৫ম শ্রেণি

  • আরবি

    নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত AQVI প্রণীত নিজস্ব কারিকুলাম।

    নার্সারি থেকে ৮ম শ্রেণি

  • ইসলামিক শিক্ষা

    নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত AQVI প্রণীত কারিকুলাম, যেখানে মাদ্রাসা বোর্ডের মুতাওয়াসসিতা সিলেবাসকে প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে দাখিল পরীক্ষার পরবর্তী বছর মুতাওয়াসসিতা পরীক্ষায় অংশগ্রহণ করা যায়।

    নার্সারি থেকে ৮ম শ্রেণি, ৬ষ্ঠ থেকে আরবি ভাষায়

  • জেনারেল শিক্ষা

    দাখিল (মাধ্যমিক) স্তর পর্যন্ত জেনারেল শিক্ষা কার্যক্রম।

    নার্সারি থেকে দাখিল

দশ বছরে ইসলাম শিক্ষায় উদ্দিষ্ট যোগ্যতা

  • কুরআন

    ৯০%+

    সামর্থ্য অনুযায়ী হিফজ ও কুরআন তর্জমা। দাখিলের মধ্যে কুরআনের ৯০%+ অনুবাদে সক্ষমতা।

    লক্ষ্য
  • আরবি ভাষা

    আরবি বলতে পারা, শুনে বুঝতে পারা, ইবারাত পড়তে পারা ও লিখতে পারা।

  • আকিদাহ

    ঈমান ও আকিদার বিষয়াবলি ও ইসলামিক মূল্যবোধ।

  • ফিকহ

    বেসিক মাসায়িল, আদাব-তারবিয়া ও মাসনুন দোয়া।

  • হাদিস

    ৩০০+

    নবম শ্রেণির মধ্যে বিষয়ভিত্তিক ৩০০+ হাদিস মুখস্থ করা।

    লক্ষ্য
  • ইতিহাস

    নবীদের ইতিহাস, কুরআনের বিভিন্ন ইতিহাস, খলিফাদের ইতিহাস ও পরবর্তী ইতিহাস।

দশ বছরের পাঠ পরিকল্পনা

পূর্ণ বা আংশিক হিফজসহ, নার্সারি থেকে দাখিল। প্রতিটি শ্রেণিতে কুরআনের অংশ, আরবি ও ইসলাম শিক্ষার স্তর, আর সাধারণ বিষয়।

কুরআনআরবিইসলামসাধারণবাংলাহিফজ চলাকালীন সীমিত আকারে, বিশেষ সিলেবাসে

স্তর-১প্রি-হিফজনন ডে-কেয়ারসকাল ৯:০০ থেকে দুপুর ১:০০

  • নার্সারি৫+ বছরকুরআন: কায়দাআরবি-Nইসলাম-Nসাধারণ: বাংলা, ইংরেজি, গণিত
  • কেজি৬+ বছরকুরআন: আম্মাপারাআরবি-KGইসলাম-KGসাধারণ: বাংলা, ইংরেজি, গণিত
  • ১ম৭+ বছরকুরআন: নাজেরাআরবি-১ইসলাম-১সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত

স্তর-২হিফজডে-কেয়ারসকাল ৭:০০ থেকে রাত ৮:৩০

  • ২য়৮+ বছরকুরআন: হিফজ ১আরবি-২ইসলাম-২সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত
  • ৩য়৯+ বছরকুরআন: হিফজ ২আরবি-৩ইসলাম-৩সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত
  • ৪র্থ১০+ বছরকুরআন: হিফজ ৩আরবি-৪ইসলাম-৪সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত
  • ৫ম১১+ বছরকুরআন: শুনানিআরবি-৫ইসলাম-৫সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান

স্তর-৩আফটার হিফজদাখিলসহসকাল ৮:০০ থেকে দুপুর ১:০০

  • ৬ষ্ঠ১২+ বছরআরবি-৬ইসলাম-৬সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস
  • ৭ম১৩+ বছরআরবি-৭ইসলাম-৭সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস
  • ৮ম১৪+ বছরআরবি-৮ইসলাম-৮সাধারণ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস
  • ৯ম১৫+ বছরদাখিল
  • ১০ম১৬+ বছরদাখিল
  • একাদশমুতাওয়াসসিতাঅথবা কলেজ

সকল শ্রেণির আরবি ও ইসলাম শিক্ষা এবং নার্সারি ও কেজির জেনারেল শিক্ষার বই AQVI প্রণীত।

শ্রেণি অনুযায়ী বই ও বিষয়

একটি শ্রেণি বেছে নিন।

বিস্তারিত কারিকুলাম (PDF)

নার্সারি

৫+ বছরস্তর-১ · প্রি-হিফজ
কুরআনকায়দা
আরবি · আরবি-Nরওজা ১মআরবি বর্ণ লেখা ও শব্দ বলা শিক্ষা
ইসলাম শিক্ষা · ইসলাম-Nইসলাম শিক্ষা, নার্সারিআকিদা, ফিকহ, হাদিস, তারিখ
সাধারণবাংলা, ইংরেজি, গণিতবই AQVI প্রণীত

স্কুল পরবর্তী উচ্চ শিক্ষা

দাখিল পরীক্ষার পরে তিনটি পথ।

  1. একাদশ

    মুতাওয়াসসিতা

    দাখিল পরীক্ষার পরে আমাদের মাদ্রাসায়, এক বছর তালিমী বোর্ডের মুতাওয়াসসিতা সিলেবাসের বই পড়ানো হবে এবং মুতাওয়াসসিতা পরীক্ষা দিবে।

  2. কওমি মাদরাসায়

    কাফিয়া জামাত

    এছাড়া শিক্ষার্থীরা চাইলে দাখিল পরীক্ষার পরে কওমি মাদরাসায় কাফিয়া জামাতে ভর্তি হতে পারবে।

  3. সাধারণ শিক্ষায়

    কলেজ

    আবার চাইলে দাখিলের পর কলেজে ভর্তি হয়ে সাধারণ শিক্ষায় এগিয়ে যেতে পারবে।

বয়স, ভর্তির ধাপ ও ফি

কোন শ্রেণিতে কোন বয়সে ভর্তি, আবেদনের ধাপ, বেতন ও পরিবহন: সব ভর্তি ও ফি পেজে।

২০২৭ সালের ভর্তি চলছেভর্তির জন্য প্রি-অ্যাডমিশন ফর্ম পূরণ করুনআবেদন করুন