বাণী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
জ্ঞান অর্জন করা কোন ঐচ্ছিক বিষয় নয়। দুনিয়া ও আখিরাত এই দুই জগতের সফলতার জন্য আমাদের যেমন কুরআন হাদিস তথা ইসলামি শরীয়াত শিখতে হয় তেমনি অধুনা সভ্যতার জ্ঞানও শিখতে হয়। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান প্রদানের পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা। যাতে আমাদের বাচ্চারা একেকজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
আমাদের এই পথচলায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের পাথেয়। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
— S M Nahid Hasan
জীবনী
এস. এম. নাহিদ হাসান
দায়ী ইলা-আল্লাহ, শিক্ষাবিদ, লেখক ও প্রকৌশলী
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — মাদরাসাতুল কুরআন ঢাকা এবং আল কুরআনের ভাষা ইনস্টিটিউট
👤পরিচিতি
এস এম নাহিদ হাসান জন্ম নেন ১৯৮৪ সালে, বরিশালে। শৈশব ও কৈশোর কেটেছে পটুয়াখালীতে। ২০০১ সালে এস.এস.সি. পাশের পর ঢাকা নটরডেম কলেজ এবং তারপর ২০০৩ সালে ভর্তি হন দেশসেরা প্রকৌশল-বিদ্যাপীঠ বুয়েটে। দ্বীনের পথে পথচলা শুরু হয় মূলত ২০০৬ সালে তাবলীগ জামাতের হাত ধরে। দ্বীন নিয়ে সিরিয়াসলি পড়াশোনা শুরু করেন ২০০৯ থেকে। দ্বীন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে নির্দিষ্ট গণ্ডির মাঝে সীমাবদ্ধ না হয়ে সর্বমহল থেকেই শেখার সুযোগ হয়েছে তার। ২০১৪ সাল থেকে তিনি আরবি ভাষায় শিক্ষাদান শুরু করেন।
📚বিশেষজ্ঞতা ও অবদান
আরবি ভাষা, কুরআন ও ইসলামের ইতিহাস-এ তিনটি বিষয় তার আগ্রহ বা কাজের জায়গা। এছাড়া আরবি ভাষা ও ইসলাম শিক্ষার কারিকুলাম নিয়েও কাজ করেন তিনি। এ-কাজের অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন 'আল-কুরআনের ভাষা ইন্সটিটিউট' নামক একটি প্রতিষ্ঠান। রচনা, সংকলন ও প্রকাশ করেছেন একাধিক গ্রন্থ।
আরবি ভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকে তিনি এই ভাষা শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন। বিশেষ করে শিশুদের জন্য সহজ ও ধাপে ধাপে আরবি শেখার বিষয়টি নিশ্চিত করতে তিনি রচনা করেন "বিদায়াতুল আরাবিয়া" সিরিজ। বর্তমানে এই সিরিজটি একটি অত্যন্ত কার্যকর সহায়ক গ্রন্থ হিসেবে ২০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে (সিলেবাস) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তিনি সিরাহ, ইসলামের ইতিহাস এবং হজ ও ওমরাহ বিষয়ে শিক্ষাদান করেন।
তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১. আল-কুরআনের ভাষা
২. কুরআনীয় আরবি শিক্ষা
৩. বিদায়াতুল আরাবিয়া সিরিজ (৬ খন্ড)
৪. রাওদ্বাতুল আত্বফাল (২ খন্ড)
৫. ইসলাম শিক্ষা (৫ খন্ড)
৬. ইসলামের ইতিহাস
৭. হজের পথের নিদর্শন ইত্যাদি।
এছাড়া তিনি আল কুরআনের শব্দ, শিশুদের জেনারেল শিক্ষার বই, আল কালিমাতুল হাসানাহ ইত্যাদি বইয়ের সম্পাদনা করেন।
🏫প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
আল কুরআনের ভাষা ইনস্টিটিউট
সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষদের জন্য দ্বীনি জ্ঞান অর্জনের সহজ সুযোগ তৈরি করতেই তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে বহু জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী এখানে পবিত্র কুরআনের অনুবাদ, আরবি ভাষা এবং ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর শিক্ষা গ্রহণ করছেন। তিনি নিজে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে এর নেতৃত্ব দিচ্ছেন এবং একই সাথে প্রধান আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন।
মাদরাসাতুল কুরআন বরিশাল
২০২৪ সালে বরিশালে তিনি এই আধুনিক হিফজখানাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদরাসাতুল কুরআন ঢাকা
সময়ের চাহিদা ও বহু অভিভাবকের আকুল আবেদনের প্রেক্ষিতে ২০২৬ সালে তিনি এই আধুনিক ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রিন্সিপাল হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন।
🎯লক্ষ্য ও দর্শন
দ্বীনি শিক্ষা প্রসার, আরবি ভাষা সহজীকরণ এবং কুরআনের ভাষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানের তথ্য
আল কুরআনের ভাষা ইনস্টিটিউট
- হোয়াটসঅ্যাপ:
01304-223350
01324-339966 - বইসমূহ:
আল কুরআনের ভাষা ইনস্টিটিউট — বইসমূহ - ওয়েবসাইট:
আল কুরআনের ভাষা ইনস্টিটিউট - ফেসবুক:
ফেসবুক পেজ - ইউটিউব:
ইউটিউব চ্যানেল
মাদরাসাতুল কুরআন ঢাকা
- ঠিকানা:
বাসা ৩৭, রোড ২/এ, ব্লক-আই, সেক্টর-১৭ (উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পাশে), উত্তরা, ঢাকা। - গুগল লোকেশন:
গুগল ম্যাপে দেখুন - যোগাযোগ:
সিনিয়র এডমিন: +880 1302-332244
এডমিন সেকশন: +880 1301-226644
একাউন্টস সেকশন: +880 1304-226644 - ওয়েবসাইট:
মাদরাসাতুল কুরআন ঢাকা - ফেসবুক:
ফেসবুক পেজ - ইউটিউব:
ইউটিউব চ্যানেল
যোগ্যতা
- সিভিল ইঞ্জিনিয়ার
- "বিদায়াতুল আরাবিয়া" সিরিজের লেখক
- আরবি ভাষা প্রশিক্ষক
- কারিকুলাম ও সিলেবাস প্রণেতা
- হজ ও উমরাহ ট্রেইনার
শিক্ষা
বি.এস.সি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
2003